shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

এমআইএসটি জব ফেয়ার-২০২২ শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ মার্চ ২০২২, ১৯:৩৩

এমআইএসটি জব ফেয়ার-২০২২ শুরু

মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি কর্তৃক দুইদিন ব্যাপী ‘‘MIST Job Fair 2022’’ আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) এমআইএসটি ক্যাম্পাসে শুরু হয়েছে।

মূলত এমআইএসটি গ্রাজুয়েটদের On Campus Recruitment এর উদ্দেশ্যেই এই Job Fair এর আয়োজন করা হয়। পাশাপাশি ছাত্র-ছাত্রীগণকে গ্রাজুয়েশন পরবর্তী চাকরির ইন্টারভিউর অভিজ্ঞতা প্রদানই এর অন্যতম লক্ষ্য।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় বানিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি। এছাড়াও এমআইএসটির সম্মানিত কমান্ডেন্ট মেজর জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান, বিএসপি, এনডিসি, এওডব্লিউসি, পিএসসি, টিই এবং সামরিক-বেসামরিক ফ্যাকাল্টিগণ এতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এমআইএসটি’র সর্বমোট ১২টি বিভাগের সাথে সমন্বয় করে প্রায় ৯০টি সংস্থা এতে অংশগ্রহণ করে। প্রাথমিকভাবে প্রধান অতিথি কর্তৃক উদ্বোধনের পর এর কার্যক্রম শুরু হয়। গ্রাজুয়েট ব্যাচের শিক্ষার্থীগণ স্বতস্ফুর্তভাবে সংস্থাগুলোর স্টলে তাদের সিভি প্রদান করে। পরবর্তীতে ছাত্রছাত্রীদের ইন্টারভিউ কার্যক্রম সংঘটিত হয়।

এছাড়াও উক্ত Fair এ শিক্ষার্থীগণের জন্য পৃথক কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয় যেখানে তারা আধুনিক সময়ের চাকুরীর ইন্টারভিউ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাদি সম্পর্কে জানতে পারে। শিক্ষার্থীদের  ̄স্বতস্ফুর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। দুইদিন ব্যাপী কার্যক্রম শেষে অনুষ্ঠানটি আগামীকাল শুক্রবার সমাপ্ত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।