স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০১ এপ্রিল ২০২২, ১৫:০৭
রাজধানীর হাতিরঝিলে ড্রোন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো এবং আতশবাজিসহ নানা কর্মসূচিতে শেষ হলো ‘জয় বাংলার জয়োৎসব’।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর হাতিরঝিলে এসব কর্মসূচীতে শেষ হয় এ আয়োজন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, শুভ্র দেব, কোনালসহ একঝাক শিল্পী। এছাড়া লেজার শো ও প্রথমবারের মতো ড্রোন প্রদর্শনীর পর ছিল আতশবাজি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গত ২৫ মার্চ থেকে শুরু হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান।
এর আগে গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার, গণহত্যা বিষয়ক ভিডিও প্রদর্শনী, মুক্তিযুদ্ধ কনসার্ট, জাতীয় পর্যায়ে কুইজ, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতা, আলোচনা, সাংস্কৃতি ও যাত্রাপালার আয়োজন ছিল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com