shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মানুষের কল্যাণই বড়, ক্ষমতা নয়: প্রধানমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ এপ্রিল ২০২২, ১৩:৩৮

মানুষের কল্যাণই বড়, ক্ষমতা নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের কল্যানই আওয়ামী লীগের কাছে বড়, নিজে ক্ষমতায় টিকে থাকাই বড় নয়। তিনি জানান, উয়ন্নয়নশীল দেশ হয়েছে, এখন তাঁর সরকারের পরিকল্পনা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। যাতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে প্রশাসনের নবীনে কর্মকর্তারা।

রোববার ১২১, ১২২, ১২৩তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালী শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমীর সাথে যুক্ত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত দেশ গড়ার কারিগর হবে এখনকার নবীন কর্মকর্তারা। উন্নয়ন কাজে সমন্বয় পরিকল্পনা নিয়ে করার নির্দেশ দেন।

তিনি জানান, দেশ স্বাধীন হবার পর অতি অল্প সময়ে দেশ পূর্ণগঠণ করেন বঙ্গবন্ধু। প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিহীন মানুষকে ঘর দিচ্ছে সরকার। ঘর পাওয়ার পর মানুষ তাদের জীবন অর্থবহ করতে পারছে। ওয়াদা অনুযায়ী শতাভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।

প্রতিশ্রুতিশীল দক্ষ প্রশাসন সরকারের কর্মকান্ড বাস্তবায়ন সহায়ক শক্তি। উদ্ভাবনী দক্ষতা দিয়ে সমস্যার সমাধান করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মানুষের কল্যানই আওয়ামী লীগের কাছে বড়, নিজে ক্ষমতায় টিকে থাকা বড় নয়। দেশের মানুষ উন্নত ও সুন্দর জীবন পাবে এটাই আমাদের লক্ষ্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।