shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

পবিত্র রমজান মাস শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ এপ্রিল ২০২২, ১৩:৪৭

পবিত্র রমজান মাস শুরু

পবিত্র রমজান মাস আজ রবিবার (৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে। দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা আজ থেকে রোজা রাখছেন।

এর আগে গতকাল শনিবার (২ এপ্রিল) দেশের আকাশে হিজরি ১৪৪৩ সনের চাঁদ দেখা গিয়েছে।

এদিকে, পবিত্র রমজান উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পৃথক বাণী প্রদান করেন।

এর আগে শনিবার বাদ-মাগরিব (সন্ধ্যা সাড়ে ৬টা) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আয়োজিত এ সভায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভাপতিত্ব করেন। সভা শেষে প্রতিমন্ত্রী চাঁদ দেখার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মুশফিকুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম প্রমুখ এ সভায় উপস্থিত ছিলেন।

শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় ইসলামী বিধান অনুযায়ী মুসল্লীরা আজ শনিবার বাদ-এশা তারাবীহ নামাজ পড়েন। গত ৩০ মার্চ ইফা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাসে দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতম তারাবীহ্ পড়ানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।