স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ এপ্রিল ২০২২, ১৫:১৭
এবারের ঈদুল ফিরতে টানা নয় দিনের ছুটির সুযোগ পাওয়া যেতে পারে। তবে এজন্য মাত্র একদিনের ছুটি নিলেই মিলবে এ সুবিধা। চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদ হতে পারে ৩ মে। সে অনুযায়ী সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি দেখানো আছে ২, ৩ ও ৪ মে।
এ ছুটি শুরুর আগে ২ দিন সাপ্তাহিক বন্ধ। এ কারণে ঈদের ছুটি শুরু হবে ২৯ এপ্রিল। ১ মে শ্রমিক দিবসের বন্ধ থাকায় সেই ছুটিও এর সঙ্গে যোগ হতে যাচ্ছে। ফলে ঈদের ছুটিতে দূরে কোথাও যেতে চাওয়া লোকজন উপভোগের জন্য ছয়টি দিন পাবেন।
এই ছুটির পরে ৫ মে বৃহস্পতিবার। আর ৬ ও ৭ মে সাপ্তাহিক বন্ধ। কেউ বৃহস্পতিবার ছুটি নিয়ে নিলে আরও তিন দিন অতিরিক্ত ছুটি কাটানোর সুযোগ পাবেন। সে ক্ষেত্রে তিনি ঈদের ছুটি উপভোগ করতে পারবেন নয় দিন। এ সুবিধা শুধু উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com