স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ এপ্রিল ২০২২, ১৬:৩৭
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদ ও বর্ষা মৌসুমকে সামনে রেখে সড়ক ও মহাসড়ক দ্রুত মেরামত করে যান চলাচল সচল রাখতে হবে।
সোমবার (৪ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, সবাইকে নিজ নিজ জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। দায়সারা ভাবে কাজ করলে হবে না। সড়কে কোথাও যেন যানজট সৃষ্টি না হয় এ বিষয়টি কঠোর ভাবে মনিটরিং করতে হবে।
তিনি বলেন, সংশ্লিষ্ট সবাইকে নজরদারি বাড়াতে হবে, যাতে করে এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট-বিআরটি এলাকায় যান চলাচলে জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ আরো অনেকে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com