shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় ইশরাককে গ্রেপ্তার: তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ এপ্রিল ২০২২, ১৫:৩৫

ওয়ারেন্টভুক্ত আসামি বিধায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেনকে গ্রেপ্তারের বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি বিধায়। ২০১৯ সালের একটি বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে। আরও মামলাও তার বিরুদ্ধে আছে। গতকালের মিছিলের সঙ্গে তার গ্রেপ্তারের কোনো সম্পর্ক নাই।’

‘যারা জ্বালাও পোড়াও করেছিল এবং মানুষ পুড়িয়ে মারার যারা হুকুমদাতা, তাদেরও গ্রেপ্তার করা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।’

বিএনপিকে নির্বাচন ভীতি পেয়েছে মন্তব্য করে সরকারের এ মন্ত্রী বলেন, ‘শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনও বর্জন করেছে। তাদের মধ্যে নির্বাচন ভীতি পেয়ে বসেছে।’

তিনি আরও বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের রায়ে বিশ্বাস করে তাদের কাছে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি আশা করব বিএনপি ভীতি কাটিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।