স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১০ এপ্রিল ২০২২, ১৪:২০
জনগণের আস্থা, বিশ্বাস ও ভালবাসা অর্জনে পুলিশসহ সব বাহিনীকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১০ এপ্রিল) মুজিববর্ষ উপলক্ষ্যে পুলিশের দুটি মানবিক কার্যক্রমের উদ্বোধনকালে এ আহবান জানান তিনি।
প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য হেল্পডেস্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি আজ চারশ’ গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি হস্তান্তর করেন।
হেল্পডেস্কের ফলে দ্রুত আইনি প্রতিকার পাবার সুযোগ তৈরী হলো উল্লেখ করে তিনি বলেন, সমাজের নির্বাসিত, নিপীড়িত মানুষদের মধ্যে আস্থা, বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাদেরও যে নাগরিক অধিকার রয়েছে সেটা নিশ্চিত করা এবং তাদেরকে সহযোগিতা করা পুলিশের দায়িত্ব। যারা আসবে আপনাদের হেল্প ডেস্কে সাহায্য চেতে তাদের যদি আইনগত সহযোগিতা দিতে হয়ে তার জন্যে আমরা ইতিমধ্যেই 'লিগ্যাল এইট' কমিটি গঠন করে দিয়েছি। সেখানে বিচারিক ব্যবস্থা থেকে আর্থিক সব ধরণের ফান্ডের ব্যবস্থা সেখানে আছে। তাই তাদের কোনরকম অসুবিধা হবে না।
পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুলিশের কাছে গেলে সেবা পাওয়া যাবে মানুষের এই আস্থা অর্জন করতে হবে। যেকোন বাহিনী হোক অথবা ব্যক্তি তার জীবনে সফলতা তখনই আসে যখন তার উপর অর্পিত দায়িত্ব সে যথাযথ পালন করে মানুষের আস্থা, বিশ্বাস ও ভালবাসা অর্জন করতে পারে। কাজ করতে হবে- বঙ্গবন্ধুর জনগণের পুলিশ হবার লক্ষ্যে। আমাদের স্বাধীন দেশে মানুষের আস্থা এভাবেই পুলিশ অর্জন করতে পারে সেটাই আমরা চাই।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com