shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাপ্রধানের ইফতার ও নৈশভোজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ এপ্রিল ২০২২, ১৫:১৮

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাপ্রধানের ইফতার ও নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ইফতারের পূর্বে সম্মানিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে তিন শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যোগদান করেন। এ সময় মন্ত্রী ও সেনাবাহিনী প্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ কল্যাণ কর্মকর্তা ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।