shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশের রেল খাতে বিনিয়োগে আগ্রহী স্পেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ এপ্রিল ২০২২, ১৩:২০

বাংলাদেশের রেল খাতে বিনিয়োগে আগ্রহী স্পেন

দেশের রেল খাতে বিনিয়োগের জন্য স্পেন আগ্রহ প্রকাশ করেছে। রোববার (১০ এপ্রিল) রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎকালে বিনিয়োগের আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো বেনিতেজ। এ সময় বাংলাদেশে লোকোমোটিভ সরবরাহ করার আগ্রহ প্রকাশ করেন স্পেন রাষ্ট্রদূত।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মঞ্জুরুল আলম চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান উপস্থিত ছিলেন।

আলোচনায় রাষ্ট্রদূত ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রাকশন করার বিষয়ে আগ্রহ দেখান। ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের বিষয়েও তারা আগ্রহী বলে জানান। রেলের উন্নয়নে স্বল্প সুদে ঋণ দিতে স্পেন সরকার আগ্রহী বলে রাষ্ট্রদূত জানান।

এর পাশাপাশি স্পেনের টালগো কোম্পানি কর্তৃক বাংলাদেশ রেলওয়েতে দেয়া প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান ট্রাকে হাই স্পিড ট্রেন পরিচালনা করা সম্ভব কি-না সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি প্রস্তাব দেয়া হয়েছে, এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে সহযোগিতা কামনা করেন।

স্পেনের টালগো কোম্পানি মূলত ডিজেল, ইলেকট্রিক এবং উভয় মোডের হাই স্পিড ট্রেন ডিজাইন ও প্রস্তুত করে থাকে।

২০২১ সালের ১ ডিসেম্বর রেলমন্ত্রী স্পেনের ফ্যাক্টরি পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশ রেলওয়েতে তাদের ট্রেন পরিচালনার বিষয়ে তারা একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

রেলপথ এ সময় বলেন, বর্তমান সরকার ইউরোপীয় প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশ রেলওয়েতে সন্নিবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী আরও বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার রেলওয়েকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। আমাদের দেশ ব্রডগেজ ও মিটারগেজ দ্বারা দুই ভাগে বিভক্ত। আমরা সমস্ত দেশকে ব্রডগেজের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি।

বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগে স্পেনের আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী আন্তর্জাতিক বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।