shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

শহীদদের দেহাবশেষ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ এপ্রিল ২০২২, ১৬:২২

শহীদদের দেহাবশেষ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

মুক্তিযুদ্ধের সময় মিরপুরে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসদের গণহত্যার শিকার কিছু ব্যক্তির দেহাবশেষ পাঁচ দশক পর রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে সমাধিস্থ করা হয়েছে।

সোমবার সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের উপস্থিতিতে ৫ টি কফিনে করে এই দেহাবশেষের সমাধি দেয়া হয়। এ সময় সেনাবাহিনী প্রধান বলেন, গবেষণার জন্য কিছু দেহাবশেষ জাদুঘরে সংরক্ষিত আছে।

স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হলো ১৯৭১ এ পাকিস্তানি বাহিনীর গণহত্যার শিকার ব্যক্তিদের কিছু দেহাবশেষ। সোমবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৫ টি কফিনে করে এই অংশবিশেষের সমাধি দেয়া হয়। জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী যে নারকীয় হত্যাকান্ড চালিয়েছিলো, তার ফলে দেশের অসংখ্য বধ্যভূমির খোঁজ পাওয়া যায়। এ রকমই একটি মিরপুরের মুসলিম বাজার বধ্যভূমি। ১৯৯৯ সালে ২৭ শে জুলাই মিরপুরের ১২ নম্বর সেকশনের নূরী মসজিদের সংস্কার কাজ করার সময় কূপ খনন করলে বেরিয়ে আসে ১৯৭১ সালের সেইসব হত্যাযজ্ঞের স্মৃতিচিহ্ন। এরমধ্যে আছে মানুষের ৪টি মাথার খুলি এবং বেশ কিছু ছোটবড় হাড়-গোর। সেগুলোর কিছু অংশ সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং সেনাবাহিনীর জাদুঘরে। অবশিষ্টাংশ সোমবার দাফন করা হয়েছে বলে জানালেন ওয়্যার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসান।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল এম এম শফিউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সদিচ্ছায় এই কাজটি করা সম্ভব হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।