shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নরা দুদকে নাটক করতে গেছেন: তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ এপ্রিল ২০২২, ১৭:৪৮

দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নরা দুদকে নাটক করতে গেছেন: তথ্যমন্ত্রী

দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নরা গেছে দুদকে। দলটির নেতাদেরই দুদকের জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার (১১ এপ্রিল) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বিএনপিকে নাটকবাজ বলে আখ্যা দেন।

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, তাদের কারণে কিভাবে দেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, দুদক যদি তাদের জিজ্ঞাসাবাদ করে, সে তথ্যটা পাবে।

মন্ত্রী আরও বলেন, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নরা যখন দুর্নীতি নিয়ে কথা বলে, তখন মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। তারা সত্যিকার অর্থে দুর্নীতি দমন কমিশনে নাটক করতে গেছে।

অনুষ্ঠানে ‘পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০২০’ পাওয়া সৈয়দ বদরুল আহসানের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।