shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ এপ্রিল ২০২২, ১৪:৫৩

জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

গাড়ি ভাঙচুরের নাশকতার মামলায় কারাগারে থাকা বিএনপি নেতা ও প্রয়াত সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ জামিন আদেশ দেন।

মতিঝিল থানার এ মামলায় গত ৬ এপ্রিল সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেখানে লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।

একই দিন মামলায় পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। ইশরাকের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ মতিঝিল থানায় ৪২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ওই মামলায় ইশরাক হোসেনকেও আসামি করা হয়। পরে ইশরাক হোসেন ১৮ নভেম্বর উচ্চ থেকে জামিন নেন।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে গত বছরের ৫ জানুয়ারি জামিন পান তিনি। এরপর গত বছর ১৮ আগস্ট অসুস্থ থাকায় ইশরাক আদালতে হাজির হতে পারেননি। ওইদিন আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।