shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

লোকসানের শঙ্কায় ঢাকা-টরেন্টো ফ্লাইট পরিকল্পনায় পরিবর্তন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ এপ্রিল ২০২২, ১৪:৫৯

লোকসানের শঙ্কায় ঢাকা-টরেন্টো ফ্লাইট পরিকল্পনায় পরিবর্তন

লোকসানের শঙ্কায় ঢাকা-টরেন্টো বিরতিহীন ফ্লাইট থেকে সরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এক্ষেত্রে অতিরিক্ত তেল প্রয়োজন হওয়ায় ২৯৮ আসনের বিমানে ১২০ থেকে ১৩০ জনের বেশি যাত্রী নেয়া যায় না। তাই শুধু জ্বালানি নিতে ঢাকা-টরেন্টো ফ্লাইট যাত্রা বিরতি দেবে বলে জানান বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

গত ২৬ মার্চ প্রায় ৪ কোটি টাকা খরচ করে ঢাকা-টরেন্টোর রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট চালায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেই ফ্লাইটে ভ্রমণ করেন ৪০ জন সরকারি কর্মকর্তা ও দুইজন সংসদ সদস্য। যা নিয়ে নানা মহলে তৈরি হয় সমালোচনা।

শুরুতে ঢাকা-টরেন্টো সরাসরি সেই ফ্লাইট এখন যাত্রী বিরতি দেবে। সোমবার (১১ এপ্রিল) শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল পরির্দশনে শেষে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, তেল নেয়ার জন্য এ সিদ্ধান্ত। তবে কানাডায় মার্চে পরীক্ষামূলক চালালেও জুনের আগে নিয়মিত ফ্লাইট চালাবে না বিমান।

এদিকে থার্ড টার্মিনাল আগামী বছর শেষে চালু হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ পর্যন্ত শেষ হয়েছে প্রায় ৩৩ শতাংশ কাজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।