shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি, নিখোঁজ ১২

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ এপ্রিল ২০২২, ১৫:২৩

বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি, নিখোঁজ ১২

বঙ্গোপসাগরে নোয়াখালীর ভাসানচর উপকূলে ‘সজল তন্ময়-২’ নামে একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটে। এতে ১২ জন নাবিক নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

আজ শনিবার (১৬ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিকেল মাইল দূরে গাংনিরচর এলাকায় এ জাহাজটি ডুবেছে। তবে ঠিক কখন এটি ডুবে গেছে তার সঠিক তথ্য নেই। জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে।

তিনি আরো বলেন, কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।