স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৬ এপ্রিল ২০২২, ১৮:২০
বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে লাইটার জাহাজডুবির ঘটনায় নিখোঁজ সব ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভাসানচরের অদূরে একটি লাইটার জাহাজ ডুবে গিয়েছিল। এ ঘটনায় ১২ জন নিখোঁজ হয়েছিলেন। তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। সবাইকে ঢাকাগামী বিভিন্ন জাহাজে তুলে দেয়া হয়েছে।
জাহাজডুবির পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম বলেন, লাইটার জাহাজটি ভাসানচরের অদূরে ডুবে যায়। কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল এটি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com