shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বিজয়কে সুসংহত করাই আজকের দিনের অঙ্গীকার: ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ এপ্রিল ২০২২, ১৫:৪০

বিজয়কে সুসংহত করাই আজকের দিনের অঙ্গীকার: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে সুসংহত করাই আজকের দিনের অঙ্গীকার।

তিনি রোববার সকালে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতদিন পর বিতর্ক করা সমীচীন নয়।

১৭ এপ্রিলসহ বিভিন্ন দিবস যারা পালন করে না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা হচ্ছে ছদ্মবেশী বর্ণচোরা মুক্তিযোদ্ধা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।