shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে: মির্জা ফখরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ এপ্রিল ২০২২, ১৭:২৬

জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে: মির্জা ফখরুল

রাজনৈতিক সব দলকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্যের মাধ্যমে দানবীয় সরকারকে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি মহাসিচব বলেন, একটি জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। আমরা জানি যে দানবীয় শক্তি যারা কথায় কথায় গুলি করে, জেলে নিয়ে যায়, গুম-হত্যা করে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হলে সর্ব শক্তি নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে দাঁড়াতে হবে। এ জন্য সব রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের একতাবদ্ধ হতে হবে।
 
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের দেওয়া এক বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, যারা জিয়াউর রহমানকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, তারাই পাকিস্তানে অনুচর।

ফখরুল বলেন, ১৯৭১ পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছিল, মানুষকে হত্যা করছিল, জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সেই একইভাবে বর্তমান সরকার গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এবং দুর্নীতে গোটা দেশ সয়লাব করে দিয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি এবং দুদকে চিঠি দিয়েছি।

জেলা বিএনপির সদস্য সচিব ফজলুল হক মিলনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটু, হুমায়ূন কবীর খান, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান।

সম্মেলনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা দলে দলে অংশ নেন। দ্বিতীয় পর্বে কাউন্সিলদের সরাসরি ভোটের মাধ্যমে জেলা বিএনপির কমিটি নির্বাচিত করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।