shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

নিউ মার্কেটের দোকান খোলার সিদ্ধান্ত মালিক সমিতির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ এপ্রিল ২০২২, ১৬:৪৮

নিউ মার্কেটের দোকান খোলার সিদ্ধান্ত মালিক সমিতির

রাজধানীর নিউ মার্কেট এলাকার দোকান আজই খোলার সিদ্ধান্ত নিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

বুধবার (২০ এপ্রিল) নিউ-মার্কেট সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে তারা তৃতীয় পক্ষ। সাংবাদিকসহ গতকালের ঘটনায় তৃতীয় পক্ষ ছিল। বাংলাদেশ দোকান মালিক সমিতির সংঘর্ষের ঘটনায় দোষীদের খুঁজে বের করে তাদের দায় নিতে হবে। পুরো ঘটনার তদন্ত দরকার আজকে দোকান খোলা হবে।

হেলাল উদ্দিন বলেন, ঢাকা কলেজের কেউ যোগাযোগ করেনি। হকার উচ্ছেদের ক্ষমতা আমাদের নেই তা প্রশাসনের। এই ঘটনার জন্য দুঃখপ্রকাশের পাশাপাশি, সর্বদা আলোচনায় প্রস্তত রয়েছি আমরা।

এ সময় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. শাহীন বলেন, ঢাকা কলেজের কোনো প্রতিনিধি আমাদের কাছে আসেননি। যারা এসেছিলেন তারা ঢাকা কলেজের কি না এটাও জানি না। আমরা বা আমাদের প্রতিনিধি যেতে পারিনি। আমরা শান্তি চাই, সহাবস্থান চাই, দোকান খুলতে চাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।