shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

করোনাসহ সব টিকাই দেশে উৎপাদন হবে: স্বাস্থ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ এপ্রিল ২০২২, ১৩:৩৩

করোনাসহ সব টিকাই দেশে উৎপাদন হবে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু করোনাভাইরাসের টিকা নয়, সব ধরনের টিকাই দেশে উৎপাদন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালী তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘করোনা টিকায় আমরা সফল হয়েছি। এখন শুধু করোনা না, সব টিকাই দেশে উৎপাদনের ব্যবস্থা হবে।’

এ সময় করোনার টিকা প্রতি বছরই নেওয়া লাগবে কিনা তা এখনো নিশ্চিত নয় বলে জানান জাহিদ মালেক। তিনি আরও বলেন, ‘তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। টিকা উৎপাদনের ব্যবস্থা দেশেই নেওয়া হয়েছে।’
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম দফায় রাজধানীর পাঁচটি এলাকায় কলেরার টিকা দেওয়া হবে। এরপরই বিস্তৃতভাবে সব জায়গায় কলেরার টিকা দেওয়া হবে। এ সময় মন্ত্রী সবাইকেই টিকা নেওয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।