shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো হচ্ছে: মির্জা ফখরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ এপ্রিল ২০২২, ১৮:৫২

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো হচ্ছে: মির্জা ফখরুল

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীকে মামলায় জড়ানো উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোরই শামিল। এ হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিরোধীশূন্য রাজনৈতিক পরিস্থিতি বাস্তবায়নে আওয়ামী সরকার দিনরাত কাজ করছে উল্লেখ করে ফখরুল বলেন, নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নামে পরিকল্পিত মামলা দায়ের ফ্যাসিবাদী শাসনের আরেকটি নগ্নরূপ। মিথ্যা অভিযোগে এ মামলায় নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি শাহ আলম নান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন হাওলাদার, নিউ মার্কেট থানা বিএনপি নেতা আলমগীরসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলের নেতাদের জড়ানো হয়েছে; এটি পুরোটাই সুপরিকল্পিত।

বিএনপি মহাসচিব আরও বলেন, সংঘর্ষের শুরুতে পুলিশের নির্লিপ্ত ভূমিকায় প্রমাণিত হয় এ ঘটনায় সরকারের ইন্ধন রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতাই চোখে পড়েনি। ঘটনা মোকাবিলায় শুরু থেকেই পুলিশ যদি সক্রিয় হতো তাহলে নাহিদের মতো কারও প্রাণ যেত না। ঘটনায় জড়িত সরকারি সংগঠনের চিহ্নিত নেতাকর্মীদের আড়াল করতেই সুপরিকল্পিতভাবে নিউ মার্কেট এলাকার বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। তিনি মামলা প্রত্যাহারের দাবি জানান।

পৃথক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুস সালাম নিউ মার্কেট থানা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অসত্য ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।