স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ এপ্রিল ২০২২, ১৫:০১
কুমিরা হতে সন্দ্বীপের গুপ্তচড়া ঘাটে যাওয়ার সময় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিন চালিত স্পিড বোট ২০ জন যাত্রীসহ গত বুধবার (২০ এপ্রিল) আনুমানিক সকাল ৯টার দিকে পানিতে ডুবে যায়। স্থানীয়ভাবে তৎক্ষনাৎ ১৬ জন যাত্রীকে উদ্ধার করা হলেও ৪ জন শিশু নিখোঁজ ছিলো।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণ একটি শিশু (১১) কে উদ্ধারের পর সন্দ্বীপের হাসপাতালে নেয়া হলে শিশুটি হাসপাতালে মারা যায়। অপর ৩ জন শিশুর মরদেহ অনুসন্ধানের জন্য স্পেশাল ওয়ারফেয়ার এন্ড ডাইভিং স্যালভেজ কমান্ড হতে ডাইভিং এন্ড স্যালভেজ গ্রুপের দুটি ডুবুরি দল এলসিটি-১০৩ যোগে ঘটনাস্থলে প্রেরণ করা হয়।
নৌবাহিনীর ডুবুরি দল গুপ্তচড়া, উড়িরচর ও আশেপাশের এলাকায় ‘সার্চ এন্ড রেসকিউ’অভিযান পরিচালনা করে ২১ এপ্রিল দুই জন শিশুর লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ১৫ নটিক্যাল মাইল উত্তরে উড়িরচড় সংলগ্ন এলাকায় একজন শিশু (৫) এবং ঘটনাস্থল থেকে ১৭ নটিক্যাল মাইল উত্তরে অপর একজন শিশুর (১০) মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ দুইটি পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় স্থানীয় প্রশাসন ও মৃতের আত্মীয়স্বজনের নিকট হস্তান্তর করা হয়। নিখোঁজ আর একজন শিশুর সন্ধানে নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থল ও সংলগ্ন এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com