shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: সড়ক সচিব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ এপ্রিল ২০২২, ১৬:২০

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: সড়ক সচিব

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম আশা প্রকাশ করেছেন, ঈদে ঘরমুখো মানুষকে ভোগান্তি পোহাতে হবে না। আজ রোববার (২৪ এপ্রিল) সচিবালয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম দফার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন।

মো. নজরুল ইসলাম বলেন, ‘পরিবহন মালিকদের কিছু সুপারিশ ছিল। আমরা সেগুলো বিবেচনা করেছি। যানজট ব্যবস্থাপনা ঠিকভাবে হলে সড়কের পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে। এতে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না।’

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি অনুকূলে আসায় এবার ঈদে ঘরমুখো মানুষের ঢল নামবে। সেটা বিবেচনায় নিয়েছি আমরা। সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ আছে। ২৪ ঘণ্টা তা খোলা থাকবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। কন্ট্রোল রুম থেকে সেসব পর্যবেক্ষণ করা হবে। এ নিয়ে প্রস্তুতি নিয়েছে পুলিশ।’

এছাড়া ঈদ উপলক্ষে যানজট নিরসনে আগামীকাল সোমবার (২৫ এপ্রিল) আব্দুল্লাহপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৩টি উড়াল সড়ক খুলে দেয়া হবে। ইতোমধ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সর্বোপরি, এবারের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ জানিয়ে সচিব বলেন,  ঈদযাত্রা শুরুর আগে মহাসড়কে তিন চাকার বাহন নিষিদ্ধ করা হচ্ছে। সেই সঙ্গে মহাসড়কের যত্রতত্র পার্কিং বা স্টপেজ বানানো বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।