shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

তৃতীয় দিনেও ট্রেনের অগ্রিম টিকিট পেতে উপচেপড়া ভিড়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ এপ্রিল ২০২২, ১৪:৩২

তৃতীয় দিনেও ট্রেনের অগ্রিম টিকিট পেতে উপচেপড়া ভিড়

আসন্ন রোজার ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তৃতীয় দিন উপচেপড়া ভিড় দেখা গেছে ঢাকার কমলাপুর স্টেশনে। ২৯ এপ্রিলের আগাম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে আজও রাত জেগে অপেক্ষায় ছিলেন যাত্রীরা।

আজ সোমবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী টিকিটের ৫০ ভাগ দেয়া হয় কাউন্টারে। আর বাকি ৫০ ভাগ পাওয়া যাবে অনলাইনে।

সময় যত গড়াচ্ছে অগ্রিম টিকিটের জন্য লম্বা হচ্ছে যাত্রীদের লাইন। অনেকেই চাদর-বালিশ নিয়ে এসে রাত কাটিয়েছেন কাউন্টারের সামনে। এই ঈদে প্রতিদিন ৫৩ হাজার ৯শ ৪৫টি টিকিট বিক্রি করবে রেলওয়ে। প্রথমবারের মতো টিকিট কাটতে এনআইডি নম্বর সংযুক্ত করায় সময় বেশি লাগছে এমন অভিযোগ রয়েছে যাত্রীদের।

একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।