shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

অতিরিক্ত ভাড়া আদায় না করার আহ্বান ওবায়দুল কাদেরের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ এপ্রিল ২০২২, ১৪:০৮

অতিরিক্ত ভাড়া আদায় না করার আহ্বান ওবায়দুল কাদেরের

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে নিজ অফিসকক্ষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

সড়কে শৃঙ্খলা রক্ষায় এবং সড়ক নিরাপত্তায় পরিবহন মালিক-শ্রমিকসহ সব স্টেক হোল্ডারদের আন্তরিক সহযোগিতা কামনা এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের সড়ক-মহাসড়কগুলো অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক ভালো। সড়কের জন্য কোথাও যাতে কোনো জনদুর্ভোগ না হয়, সেজন্য আমরা সতর্ক রয়েছি। মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মহানগরীর টার্মিনালগুলোতে শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।

ঈদের সময় অতিরিক্ত ভিড় এবং যাত্রীদের চাপ এড়াতে পোশাক কারখানাগুলো একদিনে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের প্রতিও মন্ত্রী আহ্বান জানান।

পাশাপাশি মহানগরীর এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলোসহ গুরুত্বপূর্ণ যানজটপ্রবণ মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, আনসার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান কাদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।