shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

সৌদি আরবে ঈদ সোমবার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ মে ২০২২, ০১:৪০

ঈদুল ফিতর

এবার মুসলিম সম্প্রদায়কে ৩০টি রোজা সম্পন্ন করতে হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (২ মে) এই অঞ্চলে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
সেই হিসাবে বাংলাদেশে পরের দিন মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকিটা নির্ভর করছে দেশের যেকোনো স্থানে চাঁদ দেখার ওপর।

শনিবার (৩০ এপ্রিল) সৌদি আরবের রাজকীয় আদালত জানায়, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যে কারণে আগামী ২ মে ঈদুল ফিতর পালিত হবে এবং ১ মে রমজান মাসের শেষ দিন।
 
এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানায় আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।

সংস্থাটি বলেছে, শনিবার চাঁদ দেখতে না পাওয়ার অর্থ পবিত্র রমজান মাসের শেষ দিন হবে আগামীকাল অর্থাৎ রোববার।
 
শনিবার এক বিবৃতিতে আইএসি বলেছে, রমজান মাসের শেষের দিকের চাঁদটি তারা একেবারে হালকাভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যার অর্থ ইসলামি বিশ্বের সব দেশ থেকে এদিন শাওয়াল মাসের চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানায় গত ৩ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হয়।

আমিরাতি গণমাধ্যমের খবর অনুযায়ী, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পূর্বাভাসে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল-ফিতর ২ মে পালিত হবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।