shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ মে ২০২২, ০০:৪৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

করোনা মহামারীর কারণে দুই বছর পর ঈদুল ফিতরের নামাজের জন্য জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত হলেও সেখানে নামাজ পড়বেন না রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবনের দরবার হলে তার পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সঙ্গে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

রোববার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাষ্ট্রপ্রধান করোনা মহামারির প্রাদুর্ভাব এড়াতে এবার রাজধানীর জাতীয় ঈদগাহের পরিবর্তে রাষ্ট্রপতি ভবনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করবেন।

ঈদের দিন সকাল ৯টা ৩০ মিনিটে বঙ্গভবনে জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পর রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।