shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ ভাগ করোনা টিকা দেয়া হয়েছে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ মে ২০২২, ০০:৪২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশে মোট লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ ভাগ করোনার টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় এক মতবিনিময় সভা ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব দেশ বিনা মূল্যে টিকা পেয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি টিকা পেয়েছে বাংলাদেশ। এ টিকার বাজারমূল্য ২০ হাজার কোটি টাকার বেশি।

মন্ত্রী বলেন, আমরা করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি বলেই আজ দেশে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পেরেছি। দেশের অর্থনীতি চালু আছে। ৬ শতাংশ জিডিপি আছে। যে সমস্ত দেশে করোনা নিয়ন্ত্রণে নেই, সে দেশের অর্থনীতি মন্দার দিকে। পৃথিবীতে যে সমস্ত দেশের অর্থনীতি চাঙা আছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম।

তিনি বলেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ কোনো জাদুমন্ত্রের মাধ্যমে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দিকনির্দেশনায় আল্লাহর রহমতে আমরা আজ করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।