shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

উত্তরায় অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষ, ২ জন নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ মে ২০২২, ১১:২৭

উত্তরায় অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষ
উত্তরায় অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষ

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমেদকে (৩৮) আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

নিহতরা হলেন- অটোরিকশা চালক তৈবুর আলী (৬৫) ও যাত্রী তাইফুর রহমান রাতুল (২৮)।

বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক প্রথমে তৈবুর আলী ও পরে তাইফুর রহমান রাতুলকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার শোরুম মোড়ে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল মর্গে আছে। এ ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমেদ আমাদের হেফাজতে আছে ও মামলা প্রক্রিয়াধীন।

নিহত তৈবুর আলীর ছেলে তরিকুল বলেন, খবর পেয়ে আমি ঢাকা মেডিকেলে আসি, এসে দেখি আমার বাবা আর নেই। এ ঘটনায় আমার বাবার অটোরিকশায় থাকা যাত্রী রাতুল নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানতে পেরেছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।