shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

শ্রীলঙ্কার পরিস্থিতি কখনো বাংলাদেশে হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ মে ২০২২, ০১:০৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

শ্রীলঙ্কার মতো পরিস্থিতি কখনো বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কথার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উনি (মির্জা ফখরুল) তো দিবাস্বপ্ন দেখছেন। উনি স্বপ্ন দেখছেন বিএনপি ক্ষমতায় আসবে, এসে তারা দেশকে আবার অন্ধকার করে ফেলবেন।

মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করে বলেন, আপনারা তো সারা দিন দেশের বিভিন্ন জায়গার সংবাদ সংগ্রহ করে বেড়ান। দেশে কি শ্রীলঙ্কার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে?

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি স্বপ্ন দেখছে দেশকে আবার ২০০১ সালের মতো পিছিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু দেশের জনগণ তো তা চায় না। আমরা তো দেশের জনগণকে নিয়ে রাজনীতি করি। আমাদের রাজনীতি হলো জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আজ জনগণ তাদের (বিএনপি) প্রত্যাখ্যান করেছে। যতই তারা ডাক দিক, যত কিছু বলুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে তার নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের দৃঢ় বিশ্বাস রয়েছে। এ দেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।

মন্ত্রী দেশের মাথাপিছু আয়ের কথা উল্লেখ করে বলেন, ২০০৮ সালে যখন আমরা ক্ষমতায় আসি, তখন দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলারের নিচে। আজকে হয়েছে ২ হাজার ৮২৪ ডলার। দেশ যে একটা দুর্বার গতিতে এগিয়ে চলছে, এটা তারই প্রকৃষ্ট উদাহরণ। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন। এ কারণে তার জনপ্রিয়তা আকাশচুম্বী।

ঈদের পর বিএনপির আন্দোলনের ঘোষণার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জনগণ যদি সঙ্গে না থাকে, কোনো আন্দোলনই সফল হবে না। এখন জনগণ বুঝে গেছে উন্নয়ন ও স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রধানমন্ত্রী যেভাবে চলছেন, তাঁকে পূর্ণ সমর্থন দিতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।