shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

সাভারে কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতা পরিদর্শনে সেনাপ্রধান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ মে ২০২২, ০০:৩৫

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

সাভারে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাভার এরিয়ায় কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতা-২০২২ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি ওই এরিয়ায় কৃষিপণ্য পরিদর্শন করেন।

এসময় সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ (এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না)। পুকুর ও জলাভূমি ব্যবহার করা হচ্ছে মাছ এবং হাঁস চাষের জন্য। বিভিন্ন প্রকার খামার ছাড়াও বায়োফ্লক পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে শিং ও তেলাপিয়া মাছ। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় সকল সেনানিবাসে কৃষি ভিত্তিক উৎপাদন দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং বানিজ্যিক কৃষিতে উত্তরণের মাধ্যমে টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশ সেনাবাহিনীর এ প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সকল এরিয়া মৌসুমভিত্তিক অব্যবহৃত পতিত জমি কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে। সেনানিবাসের সকল অনাবাদী জমিতে, এমনকি প্রতিটি বাসা-বাড়ীর আনাচে-কানাচে লাগানো হয়েছে বনজ, ঔষধি ও ফলের গাছ। উন্মুক্ত স্থানে চাষ করা হচ্ছে নানা জাতের মৌসুমী ও বারোমাসি ফল। এসময় তিনি সেখানে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ও বৃক্ষরোপণ করেন।

পরে তিনি সাভার ডিওএইচএস এলাকায় স্থাপিত সেনা পাবলিক স্কুল ও কলেজ এর নামফলক উন্মোচন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি, কোয়ার্টার মাস্টার জেনারেল; মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এ্যাডজুটেন্ট জেনারেল; মেজর জেনারেল মো. খালেদ আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি, সামরিক সচিব এবং মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক,বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।