shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ মে ২০২২, ১১:৫১

মাদকবিরোধী অভিযান
মাদকবিরোধী অভিযান

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ।

মাদকবিরোধী নিয়মিত এ অভিযানে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী এ অভিযানে ১২ হাজার ১৫১ পিস ইয়াবা, ১১ কেজি ৯৪২ গ্রাম গাঁজা, ৭৩ পুরিয়া হেরোইন ও ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

এছাড়া আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।