স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৬ মে ২০২২, ০০:৩৩
সর্দি-জ্বর নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেনে স্কয়ার হাসপাতালের কাস্টমার ম্যানেজার জাহাঙ্গীর আলম।
তিনি জানান, অসুস্থতা নিয়ে গত সপ্তাহে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া ওনার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিলো। আমাদের চিকিৎসকরা সার্বক্ষণিক ওনাকে দেখাশোনা করছেন। এখন শারীরিক অবস্থা মোটামুটি ভালোর দিকে বলা যায়।
হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শারীরিক অবস্থা যেহেতু ভালোর দিকে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হাসপাতাল ছাড়তে পারেন। তবে আর কতদিন হাসপাতালে থাকতে হবে, সেটি দায়িত্বে থাকা চিকিৎসকরা জানাবেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com