shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

ড. আব্দুল মঈন খান আইসিইউতে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ মে ২০২২, ০০:৪৯

ড. আব্দুল মঈন খান
ড. আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকালে তাকে হাসপাতলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।
 
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার ড. মঈন খান তার নিজ এলাকা নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদল ও যুবদলের কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় অবস্থিত জিন্দা পার্কে একটি প্রশিক্ষণ কর্মশালা করেন। এসময় তিনি দীর্ঘসময় বক্তব্য রাখেন। 

পরে দুপুরে লাঞ্চ ব্রেকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এনে ভর্তি করা হয়।  বর্তমানে আইসিইউতে রয়েছেন। তার সুস্থতার জন্য পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।