shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

চিন্তার কারণ নেই, দেশে পর্যাপ্ত খাবার আছে : পররাষ্ট্রমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ মে ২০২২, ০০:৪৪

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। জনগণের জীবনমান উন্নয়নে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। বন্যা, খরাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। বন্যার্ত মানুষের পাশে সব সময় সরকার রয়েছে।

বুধবার (১৮ মে) বিকেলে সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বন্যাকবলিত মানুষকে উদ্দেশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে। সরকার সব বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে।

এ সময় তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। তারা ভাবছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। অথচ ওই ষড়যন্ত্রকারীরাই দেশকে শ্রীলঙ্কা বানিয়েছিল। সেই অবস্থান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল। যারা ষড়যন্ত্র করছে, তাদের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। দেশের মানুষ সরকারের পাশে রয়েছে।

ত্রাণ বিতরণকালে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ১ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক, ৭ নং মোগলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া, ৮ নং কাঁন্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।