shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

রাজধানীতে চোরাই মোটরসাইকেলসহ তিনজন গ্রেফতার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ মে ২০২২, ১১:৩৩

চোরাই মোটরসাইকেলসহ তিনজন
চোরাই মোটরসাইকেলসহ তিনজন

রাজধানীর মুগদা থানা এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- লিটন মিয়া, রবিন মিয়া ও রানা।

বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় মুগদার মানিকনগর সরদার পাড়া গলির একটি বাসা থেকে ঢাকা মেট্রো-হ-৫৪-৪৮৬৫ টিভিএস কোম্পানির একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ১০ মে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে মুগদা থানায় একটি মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে দক্ষিণ মানডার হিরো রোডের মিজানের রিকশার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ঘটনার সাথে জড়িত তিনজনকে।

অভিযানটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলমের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের সার্বিক তত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়। সূত্র: ডিএমপি নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।