shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ মে ২০২২, ১২:০০

ঢাকা মেডিকেল কলেজ
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকায় ভবনের সাত তলা থেকে পড়ে এক বিশ্ববিদ্যালয়ের প্রাণ গেছে। তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ওই ছাত্রের নাম ইমাম হোসেন (২২)। তিনি বেসরকারি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তার লাশ উদ্ধার করে প্রথমে বেসরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমাম হোসেনকে হাসপাতালে নিয়ে আসা তার শিক্ষক মো. নাদিম আহমেদ বলেন, ক্যাম্পাস ভবনের সাত তলা থেকে পড়ে নাদিমের মৃত্যু হয়েছে। তিনি কিছুদিন ধরে দুঃশ্চিন্তাগ্রস্ত ছিলেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইমাম হোসেন ভোলার লালমোহন উপজেলার পাটোয়ারী বাড়ি নবগ্রামের আক্তার হোসেনের ছেলে। পূর্ব রাজাবাজারের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।