shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

দ্রুত সময়ের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে: মন্ত্রিপরিষদ সচিব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ মে ২০২২, ২৩:৫২

মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, দেশে বর্তমানে তেলের বাজার বেশি চলছে। অতিদ্রুত এই বাজার স্থিতিশীল হয়ে যাবে। ইন্দোনেশিয়ায় যেই সমস্যাটি ছিল, তা এখন আর নেই। ইন্দোনেশিয়ার পাম অয়েলটা আসলেই বাজার পুরো আগের মতো হয়ে যাবে। আমাদের ধৈর্য ধরতে হবে। খাবার নিয়ন্ত্রিত করে খেতে হবে। 

শনিবার (২১ মে) বেলা সাড়ের ১১টার দিকে শরীয়তপুর জেলা পুলিশ লাইন্সে উগ্রবাদবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নবী (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন কীভাবে নিয়ন্ত্রিতভাবে চলতে হয়, খাবার খেতে হয়। আমি মাঠে কাজ করেছি। আমি জানি মানুষের কিসে কষ্ট। কিসের কষ্টে মানুষ পুরো দিশেহারা হয়ে যায়। কোনো কিছু করার আগে আমরা মানুষের জন্য ভাবি।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ করতে শরীয়তপুরবাসীকে অনেক ত্যাগ-তিতিক্ষা করতে হয়েছে। আমি যখন এই প্রকল্পের দায়িত্বে ছিলাম, তখন মাঠে কাজ করতে এসে দেখেছি। তাদের কারণে এই পদ্মা সেতু আজ দাঁড়িয়েছে। এই পদ্মা সেতু পৃথিবীর সবচেয়ে বেশি যত্ন সহকারী নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ করতে সব শ্রেষ্ট বিশেষজ্ঞরা আমাদের পরামর্শ দিয়েছেন। এখন বিভিন্ন দেশ থেকে আমাদের পদ্মা সেতু নির্মাণে যারা কাজ করেছেন তাদের ডাকা হচ্ছে। অনেকেই আমাদের এটি দেখার জন্য আসতে চাচ্ছেন।

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও শরীয়তপুরের পুলিশ সুপার এম আশরাফুজ্জামান। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন বলেন, আমাদের এই অঞ্চলটি শোষণ ও বঞ্চনার ভেতর ছিল। কিন্তু তা এখন নেই। এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন। ২০০৯ সালে বাংলাদেশে জনপ্রতি ৫০০ ডলার ইনকাম ছিল। তা এখন ২৬০০ ডলারের কাছে পৌঁছে গেছে। আমরা এগিয়ে যাচ্ছি। সামনের দিকে আরও এগিয়ে যাব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।