shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

ইভিএমের ত্রুটি ধরতে পারলে দেয়া হবে পুরস্কার : ইসি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ মে ২০২২, ০০:০০

প্রধান নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান
প্রধান নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান

ইভিএমের ভুল-ত্রুটি ধরতে পারলে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

শনিবার দুপুরে মাদারীপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধনকালে এ ঘোষণা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, ইভিএমের ভুল-ত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়ার হবে।

তিনি আরও বলেন, ইভিএম নিয়ে অনেকে অনেক কথা বলেন। এজন্য আমরা নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে বসবো। রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ রয়েছেন তাদেরও আমরা মেশিন দেখাবো। তাদের হাতে ছেড়ে দিয়ে বলবো দেখান কোথায় ভুল আছে?

মো. আনিছুর রহমান বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো কাজ করা যাবে না। যেমন ব্যাংকে হিসাব খোলা, জমি দলিল, মোবাইলের সিম ক্রয়, পাসপোর্টসহ অনেক কাজে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র লাগে। এজন্য ভোটার তালিকা হালনাগাদকে গুরুত্ব দিতে হবে।

মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।