shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

আফগানিস্তানের জনগণের জন্য সহায়তা পাঠাবে বাংলাদেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ মে ২০২২, ২৩:৪০

আফগানিস্তানের জনগণ
আফগানিস্তানের জনগণ

আফগানিস্তানে বর্তমানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের প্রেক্ষিতে মানবিক সহায়তা করবে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতিসংঘের অঙ্গসংস্থা UN OCHA-এর তহবিলে এক কোটি টাকা পাঠানো হবে। ওই তহবিলে অর্থ প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, নিউ ইয়র্ক, বাংলাদেশ সরকারের পক্ষে UN OCHA কর্তৃক আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ পাঠাবে।

আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য এই অনুদান ব্যয় করা হবে।

এ অনুদান প্রধানমন্ত্রী কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সকলের প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উক্ত অনুদান প্রদানের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।