shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন ইমরান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মে ২০২২, ০০:০৮

মাসুদ পারভেজ খান ইমরান
মাসুদ পারভেজ খান ইমরান

আওয়ামী লীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের বড় ছেলে মাসুদ পারভেজ খান ইমরান কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে ২৬ মে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করবেন।  

আজ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নৌকার বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান, তার বোন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাকে নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল।  আওয়ামী লীগে প্রতিযোগিতা থাকে। কিন্তু দিনশেষে ঐক্যবদ্ধ হতে ভুল করে না। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও তাই হতে যাচ্ছে। কুমিল্লার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবার বীর মুক্তিযোদ্ধা আফজাল খানের পরিবার। তারা অতীতেও দলের জন্য ত্যাগ স্বীকার করেছে। কুমিল্লা সিটি নির্বাচনেও তাই করতে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আফজাল খানের ছেলে মাসুদ পারভেজ খান তার প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন বলে সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৬ মে নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। শেষ দিন তিনি প্রার্থিতা প্রত্যাহার করে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।  

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, 'কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন দৃষ্টান্তকারী নির্বাচন হবে। সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার প্রার্থীকে বিজয়ী করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। '

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।