shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

হজের খরচ বাড়লো আরও ৫৯ হাজার টাকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ মে ২০২২, ১৫:৫৩

নিজ দপ্তরে ধর্ম প্রতিমন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলনে
নিজ দপ্তরে ধর্ম প্রতিমন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলনে

বাংলাদেশের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের খরচ আরও ৫৯ হাজার টাকা বেড়েছে। সৌদি আরবে খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশের হজযাত্রীদের জন্য এ খরচ বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) নিজ দপ্তরে ধর্ম প্রতিমন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর অধীনে জনপ্রতি ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছিল। প্যাকেজ-২ এর অধীনে ধরা হয় জনপ্রতি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

সরকারি ব্যবস্থাপনায় এই দুটি প্যাকেজের সঙ্গে বাড়তি ৫৯ হাজার টাকা যোগ হবে।

এছাড়া, বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকার সাথে ৫৯ হাজার টাকা যোগ হয়ে মোট ৫ লাখ ১২ হাজার ৭৪৪ টাকা খরচ হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।