shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

বার কাউন্সিলের ভোট: আওয়ামী লীগ ১০, বিএনপি ৪ পদে জয়ী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ মে ২০২২, ১২:০৫

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ। ১৪ পদের মধ্যে ১০টিতেই জয় পেয়েছেন তারা। এর মধ্যে ৭টি সাধারণ আসনের মধ্যে ৪টি এবং ৭টি গ্রুপ আসনের ৬টিতে বিজয়ী হয়েছেন তারা।

অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থকদের নীল প্যানেল সাধারণ ৩টি এবং একটি গ্রুপ আসনে জয় পেয়েছে।

রোববার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বার কাউন্সিলের নতুন ভবনের দ্বিতীয় তলায় ভোট গণনা শুরু হয়। ভোর রাতে গণনা শেষ করে ফল ঘোষণা হয়।

সরকার সমর্থকদের সাদা প্যানেল থেকে সাধারণ আসনে বিজয়ীরা হলেন-অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা (১৭ হাজার ৪৩৩ ভোট, সর্বোচ্চ), অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান (১৭ হাজার ৯৩ ভোট), অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল (১৬ হাজার ৮৪৪ ভোট) এবং অ্যাডভোকেট মো. রবিউল আলম বুদু (১৫ হাজার ২৭ ভোট)।

এই প্যানেলের গ্রুপ আসনে বিজয়ী ৬ প্রার্থী হলেন-ঢাকা অঞ্চলের আইনজীবী সমিতির (গ্রুপ-এ) আবদুল বাতেন, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতির (গ্রুপ-বি) মো. জালাল উদ্দিন খান, বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতির (গ্রুপ-ডি) এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতির (গ্রুপ-ই) আনিছ উদ্দিন আহমেদ সহিদ, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতির  (গ্রুপ-এফ) মো. একরামুল হক এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতির  (গ্রুপ-জি) মো. আব্দুর রহমান বিজয়ী হয়েছেন।

সাধারণ আসনে বিজয়ী বিএনপিপন্থি ৩ প্রার্থী হলেন- ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (১৬ হাজার ৮১১ ভোট), ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (১৫ হাজার ৯৬৫ ভোট) ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন (১৪ হাজার ৭৯৬ ভোট)। এই প্যানেল থেকে গ্রুপ আসনে একমাত্র বিজয়ী প্রার্থী হচ্ছেন বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতির (গ্রুপ-সি) এ এস এম বদরুল আনোয়ার।

এর আগে গত ২৫ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ৯৩ কেন্দ্রের ১৬৪ বুথে একযোগে ভোটগ্রহণ হয়। পরে বার কাউন্সিলের এক নোটিশে ২৯ মে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করার কথা জানানো হয়। নির্বাচনে সাধারণ ৭টি আসনে ৩৫ জন প্রার্থী এবং গ্রুপ ভিত্তিক ৭ আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বার কাউন্সিলের ১৫ পদের ১৪ পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।