shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

৪ জুন থেকে করোনার বুস্টার ডোজ সপ্তাহ শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ মে ২০২২, ১২:২৭

বুস্টার ডোজ
বুস্টার ডোজ

করোনা প্রতিরোধে আগামী ৪ জুন থেকে ১০ জুন করোনার বুস্টার ডোজ সপ্তাহ শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে এতথ্য জানানো হয়। 

বলা হয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ ও বুস্টার ডোজ করোনার টিকা গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। এই সাত দিনের যেকোনো দিন আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় ডোজ নেওয়া যাবে। 

অধিদপ্তর আরও জানায়, সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। ভ্যাকসিন নিতে অবশ্যই টিকা কার্ড সঙ্গে আনতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি টিকার স্বাভাবিক কার্যক্রমও চালু থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।