স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০১ জুন ২০২২, ১২:৩০
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ৩৪ স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ দুবাইফেরত একযাত্রীকে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার (১ জুন) সকাল সোয়া ৭টায় এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট থেকে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সুলতান মাহমুদ জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান।
এর আগে গত ২৯ মে সৌদি আরব থেকে আসা শফি আলম নামের এক যাত্রীর লাগেজে থাকা আয়ন মেশিন ও চার্জ লাইটের মধ্য থেকে আড়াই কোটি টাকার ২৮ স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com