স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ জুন ২০২২, ১৪:৩৯
১৩০ জনকে সহকারী পরিচালক পদে নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করেছে দুদক। দুদক সচিব মো. মাহবুব হোসেনের সই করা এই আদেশে নিয়োগকৃত কর্মকর্তাদের আগামী ১২ জুন সকাল ৯টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, সহকারী পরিচালক পদে যোগদানকারী নবনিযুক্ত কর্মকর্তাদের বিয়াম ফাউন্ডেশনে (অনাবাসিক) ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিতে হবে। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। শিক্ষানবিস সময় হবে দুই বছর।
২০১৯ সালে সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় দুদক। এরপর লিখিত পরীক্ষায় সহকারী পরিচালকের ১৩২টি শূন্য পদে ৯৩ হাজার ২১৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২ হাজার ৪৮২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। অন্যদিকে উপ-সহকারী পরিচালক পদে ৮২২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।
এর আগে, গত ২১ এপ্রিল ১৪৪ জনকে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। যেখান থেকে ১৩৫ জন উপ-সহকারী পরিচালক দুদকের যোগদান করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com