shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

ঢাকা ছাড়লো হজের প্রথম ফ্লাইট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুন ২০২২, ১১:৫০

প্রথম হজ ফ্লাইট
প্রথম হজ ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট রোববার সকাল ৯টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে বলে জানা গেছে। প্রথম হজ ফ্লাইটের যাত্রী ছিলেন ৪১০ জন। জেদ্দার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে ফ্লাইটটি গন্তব্যে পৌঁছার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশ থেকেও কেউ হজে যেতে পারেননি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ বছর সারা বিশ্ব থেকে ১০ লাখ মানুষ হজ পালন করবেন। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনে সৌদি আরব যাবেন।

সংস্থাটি আরও জানায় ‘রোড টু মক্কা’ ইনিশিয়েটিভের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর, সহজ ও প্রযুক্তিনির্ভর করা সম্ভব হয়েছে। হজযাত্রীদের জন্য ডেডিকেটেড বিমান সার্ভিস দেয়া হচ্ছে। হজযাত্রীদের সব ইমিগ্রেশন ফরমালিটিজ ঢাকা থেকেই সম্পন্ন হচ্ছে। বিমান হজের আগে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে জেদ্দা রুটে ৫১টি ও মদিনা রুটে ১৪টি ফ্লাইট পরিচালিত হবে।

এ বছর সরকারি খরচে ৪ হাজার এবং বেসরকারি খরচে ২৫ হাজার মানুষ হজে যাচ্ছেন। হজে যাওয়া-আসা বাবদ বিমানে খরচ ধরা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।

২০১৯ সালে ১ লাখ ২৭ হাজার বাংলাদেশিকে হজে যাওয়ার অনুমতি দেয়া হয়েছিলো। তবে বিশ্বব্যাপী কোভিড মহামারির কারণে গত ২ বছরে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।