shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

যশোর সেনানিবাসে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ জুন ২০২২, ২৩:৩৬

বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ
বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ

যশোর সেনানিবাসে শুরু হয়েছে দুই সপ্তাহ ব্যাপী বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ 'এক্সারসাইজ সম্প্রীতি-১০'। 

সোমবার (৬ জুন) সকাল ১০টার দিকে যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল আনোয়ার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ সহযোগিতার ইতিহাস রয়েছে। এ যৌথ প্রশিক্ষণ দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা ও উন্নয়নের প্রচেষ্টা। ২০১০ সাল থেকে এ প্রশিক্ষণটি উভয় দেশ আয়োজন করে আসছে। এ যৌথ প্রশিক্ষণের উদ্দেশ্য ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্ককে আরো সুদৃঢ় করা। অনুশীলনটি কমান্ড পোস্ট এক্সারসাইজ, ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ এর সমন্বয়ে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দুই দেশের সেনারা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবে।’

ভারতীয় দলের নেতৃত্ব থাকা ব্রিগেডিয়ার রুপেশ শেহগাল বলেন, ‘ভারত বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা ও  পারস্পরিক প্রতিশ্রুতির উপর। এই প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সন্ত্রাস দমনে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতিসংঘের অধীনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা সহায়তাসহ অন্য কার্যক্রম সমূহ ইতিবাচক প্রসার ঘটবে।’

যৌথ প্রশিক্ষণে বাংলাদেশ ও ভারতের কমান্ডিং অফিসার, জুনিয়র কমান্ডিং অফিসারসহ বিভিন্ন পদবীর সেনা সদস্যরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আগামী ১৬ জুন পর্যন্ত কমান্ড পোস্ট এক্সারসাইজ ও ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।