shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

২৩ দেশের সঙ্গে অর্থনৈতিক চুক্তির সম্ভাব্যতা যাচাই সম্পন্ন: পররাষ্ট্রমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জুন ২০২২, ২৩:৫০

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ছবি: বাসস
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ছবি: বাসস

২৩টি দেশের সঙ্গে বিভিন্ন ধরনের অর্থনৈতিক চুক্তির সম্ভব্যতা যাচাই সম্পন্ন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি ও সমন্বিত অর্থনৈতিক চুক্তি জন্য আমরা ইতোমধ্যেই ২৩টি দেশের সম্ভাব্যতা যাচাই করেছি।’

বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রথম অর্থনৈতিক কূটনৈতিক সপ্তাহ উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘বেশ কয়েকটি দেশের সাথে অগ্রাধিকারভিত্তিক ও মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে সকল বাংলাদেশী মিশন অর্থ মন্ত্রণালয়ের সাথে গভীরভাবে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক কূটনীতিতে আমাদের লক্ষ্য অর্জনে অধিকতর প্রচেষ্টা চালাতে আমার সকল সহকর্মী ও মিশন প্রধানদের পরামর্শ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কিছু রূপকল্প প্রণয়ন করেছেন। ওই রূপকল্পগুলো বাস্তবায়ন করতে আমাদের দুটি প্যাকেজ প্রবর্তন করতে হবে- একটি হচ্ছে অর্থনৈতিক কূটনীতি এবং অপরটি হচ্ছে- গণকূটনীতি এবং তারা পরস্পরকে শক্তিশালী করবে।’

ড. মোমেন বলেন, ‘২০২৬ সালের মধ্যে আমাদের দেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বিধায় অর্থনৈতিক কূটনীতি অধিকতর গুরুত্বপূর্ণ। ২০৩০ টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি) ও ২০৪১ লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের জাতীয় প্রচেষ্টায়ও এটি গুরুত্বপূর্ণ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।