shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

৫২ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এটা নাথিং: পররাষ্ট্রমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ জুন ২০২২, ২৩:৪২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে ৬৫ হাজার জনপ্রতিনিধির মধ্যে মাত্র ৫২ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এটা নাথিং। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দেশে সুশাসন আছে বলেই জনপ্রতিনিধিরা দুর্নীতিতে জড়ান না।

শুক্রবার (১০ জুন) সিলেট সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রতিবন্ধকতা থাকলেও বাজেটে জিডিপি’র যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন সম্ভব। করোনার সময়ও দেশের প্রবৃদ্ধির হার ছিল সাফল্যজনক। এটা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্যও ছিল। দেশের খেটে খাওয়া মানুষের শ্রম আর প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনার কারণে এটা সম্ভব হয়েছে।

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী খুবই সাহসী নারী ও দেশের উন্নয়নে একাগ্রচিত্ত। কোভিডের সময় অনেক গণমাধ্যম বলেছিল গেল গেল, দেশ শেষ। দেশের আর উন্নয়ন হবে না। কিন্তু আল্লাহ মেহেরবান, কোভিডের সময় আমাদের প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। যা অত্যন্ত সাফল্যজনক ও বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য ছিল।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সমাজের দুস্থ, অবহেলিত ও অনগ্রসর মানুষের কল্যাণের জন্য সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। অনেক বড় বাজেট। এগুলো অর্জনে অনেক প্রতিবন্ধকতা থাকলেও আমরা অর্জনে সফল হবো।

এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশের মানুষের অর্থনৈতিক কল্যাণের পাশাপাশি বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। দেশে দারিদ্রতার হার ২০ শতাংশে নেমে এসেছে এবং অতি দারিদ্রতার হার ১০ শতাংশ। আগামী কয়েক বছরের মধ্যে এ হার আরো নেমে আসবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।